স্বাগতম বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে— Bangladesh Betar Mymensingh, the Voice of the Nation | FM 92.0
অডিশন বিভাগ
অডিশন আবেদন ফরম
নিয়মাবলী
ব্যক্তিগত
যোগাযোগ
শিক্ষা
অডিশন
নিয়মাবলী ও যোগ্যতা
ই-অডিশন আবেদনের নিয়মাবলী
যোগ্যতা
বাংলাদেশী নাগরিক: বাংলাদেশের নাগরিক হতে হবে। বহির্বিশ্ব কার্যক্রমের ক্ষেত্রে শিথিলযোগ্য।
বয়স ১৮+: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংগীত, উপস্থাপনা, ক্রীড়া ধারাভাষ্য ইত্যাদির ক্ষেত্রে নূন্যতম এইচ এস সি/সমমান (ক্ষেত্র বিশেষ শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
ভাষাগত দক্ষতা: স্পষ্ট বাংলা উচ্চারণের দক্ষতা প্রয়োজন। বহির্বিশ্বের সংবাদ পাঠ এবং অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে লিখন, পঠন এবং সংশ্লিষ্ট ভাষায় ইংরেজি থেকে অনুবাদের যোগ্যতা থাকতে হবে।
অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি
  • প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করুন এবং বাংলা লিখার জন্য ইউনিকোড ব্যবহার করুন।
  • একই সাথে সর্বোচ্চ দুই ধরনের বিষয়ে অডিশনের জন্য আবেদন করা যাবে।
  • গীতিকার ও নাট্যকারের বেলায়: অনলাইনে আবেদন দাখিলের প্রেক্ষিতে প্রাপ্ত আইডি নম্বর উল্লেখপূর্বক সংশ্লিষ্ট বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বরাবর গীতিকারের বেলায় নিজের লেখা ২৫টি গান এবং নাট্যকারের বেলায় নিজের লেখা নাটকের পান্ডুলিপি সরাসরি প্রেরণ করতে হবে।
  • সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন এবং কনফার্মেশন মেসেজের জন্য অপেক্ষা করুন।
  • আবেদন সফলভাবে প্রেরণের পর আপনি শনাক্তকারী নম্বরসহ একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
অডিশনের সময়ে করণীয়
  • অডিশনের সময় অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্রের (Acknowledgement) প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার প্রতিটি সার্টিফিকেটের মূল কপি এবং এক সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে। অডিশন সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত সার্টিফিকেটের মূল কপি (যদি থাকে) সাথে আনতে হবে।
  • প্রথম শ্রেণির গেজেটেড সরকারী কর্মকর্তা / নির্বাহী ম্যাজিষ্ট্রেট অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেয়া চরিত্রগত ও জাতীয়তা সম্পর্কিত সার্টিফিকেটের মূল কপি এবং এক সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে।
  • সংগীত পরিবেশনে ইচ্ছুক প্রতি প্রকারের গানের জন্য নিজের জানা অন্ততঃ ২৫টি গানের দুই লাইনের লিখিত তালিকা আনতে হবে।
  • যন্ত্র শিল্পীদের নিজস্ব যন্ত্র সঙ্গে আনতে হবে।
  • কণ্ঠস্বর পরীক্ষার জন্য কোন টি এ/ ডি এ প্রদান করা হবে না এবং আবেদনপত্র গ্রহণ বা বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ব্যক্তিগত তথ্য

ছবি আপলোড
যোগাযোগের তথ্য
শিক্ষা ও অভিজ্ঞতা
ডিগ্রীপ্রতিষ্ঠানবছরGPA
অডিশন সংক্রান্ত তথ্য